
অস্ট্রেলিয়ায় বসবাসরত জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Jagannath Hall Alumni Association Australia (JHAAA) আগামী শনিবার, ১৮ জুলাই ২০২৬ তারিখে Redgum Centre, Wentworthville, NSW-এ আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত JHAAA Reunion 2026।
এই পুনর্মিলনী অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করবেন। আয়োজকদের মতে, এই অনুষ্ঠানটি হবে পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, স্মৃতিচারণ এবং নতুন প্রজন্মের সঙ্গে জগন্নাথ হলের ঐতিহ্য ভাগ করে নেওয়ার এক অনন্য সুযোগ।
অনুষ্ঠানে থাকছে জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা, সুস্বাদু নৈশভোজ, সঙ্গীত, আড্ডা এবং পরিবারকেন্দ্রিক নানা বিনোদনমূলক আয়োজন।
অংশগ্রহণের জন্য প্রতি পরিবারের নিবন্ধন ফি ১৫০ অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে। সকল আগ্রহী সদস্যকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিবন্ধন ফরম:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfaLkdzw2drxbYOOJMYCAkcTghqAFlzmU_kSYlE_oGBu9N8Hg/viewform
পেমেন্টের তথ্য:
BSB: 062-016
Account Number: 11740877
Account Name: Jagannath Hall Alumni Association
ব্যাংক ট্রান্সফারের সময় রেফারেন্স হিসেবে নিজের নাম এবং “JHAAA REUNION” উল্লেখ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীরা পরিবারসহ এই মিলনমেলায় অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবেন।